ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লেগে এক মহিলা মারাত্মক দগ্ধ !

  • আপডেট সময় : ০৬:৫২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / 420
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি: গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুন লেগে শরীরের ৬০ ভাগ ঝলসে গেছে টুম্পা খাতুন নামের এক নারীর(৩০)। শনিবার ভোরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তবে স্থানীয়দের অভিযোগ বহু বিবাহের নায়ক পিরোজপুর গ্রামের সাইফুল্লার সঙ্গে তার স্ত্রী টুম্পার বিরোধ চলে আসছিল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে টুম্পার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ জেলার ঢাগর উপজেলার বটবাড়ি গ্রামের মনীন্দ্র নাথ বিশ্বাস জানান, তার মেয়ে সোমা যাত্রাদলে গান করতো। ছয় বছর আগে যাত্রাদলে গান করতে যেয়ে সোমাকে মুসিলম ধর্মে ধর্মান্তরিত করে টুম্পা সাজিয়ে বিয়ে করে সাইফুল্লাহ। মরিয়ম নামে তাদের একটি পাঁচ বছরের মেয়ে আছে।তমেনা বলে সাইফুল্লার প্রথম স্ত্রী আছে। এ ছাড়া এক মাস আগে খাজরা ইউনিয়নের দুর্গাপুরে সোনা চৌকিদারের বাড়ির পাশে মাঠে যাত্রা এনে এক  ওই দলের এক নারীকে ও দেড় মাস আগে আরো একটি যাত্রা দল এনে ওই দলের আরো একটি মেয়েকে বিয়ে করে সাইফুল্লাহ। বর্তমানে তার ছয় স্ত্রী।

এ নিয়ে টুম্পার সঙ্গে সাইফুল্লার বিরোধ চলে আসছিল। সাইফুল্লাহ টুম্পাকে মাঝে মাঝে নির্যাতন করতো। খবর পেয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে গত সপ্তাহে পিরোজপুর আসেন।  সাইফুল্লাহ তার মেয়ের শরীরে আগুন লাগিয়ে মেরে ফেলার  চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।
আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের সাইফুল্লাহ বলেন, তার স্ত্রী শনিবার ভোরে সেহেরীরর রান্না করতে ওঠেন।

এ সময় গ্যাস সিলি-ারের নল লুজ থাকায় তা থেকে আগুন লেগে গুম্পার শরীরে আগুন লেগেছে। তাকে শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারী কনসালট্যান্ট ডাঃ শরিফুল ইসলাম জানান, টুম্পার শরীরের ৫৫ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। তবে গায়ে কি ধরণের দাহ্য পদার্থ ব্যবহৃত হয়েছে তা তিনি জানাতে পারেনি। তবে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালের  বা খুলনা  ৫০০ শয্যার বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম শহীদ জানান, বিষয়টি তিনি শুনেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লেগে এক মহিলা মারাত্মক দগ্ধ !

আপডেট সময় : ০৬:৫২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭