ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

  • আপডেট সময় : ১১:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট ৯৫ বছর বয়সে মারা গেছেন। স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার প্রায় এক দশক পর তার ভ্যাটিকানের বাসায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় বেনেডিক্টের।

তিনি ২০১৩ সাল পর্যন্ত আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়েছেন। ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি পদত্যাগ করার পর তিনিই হলেন দ্বিতীয় কোনো পোপ যিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

বেনেডিক্ট তার শেষ বছরগুলো কাটিয়েছেন ভ্যাটিকানের দেয়ালের মধ্যে মেটার ইক্লেসিয়া আশ্রমে।

তার উত্তরসূরি পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি প্রায়ই তাকে দেখতে সেখানে যেতেন।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ‘দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্ট আজ সকাল ৯টা ৩৪ মিনিটে মেটার ইক্লেসিয়া আশ্রমে মারা গেছেন।’

এ বিষয়ে পরবর্তী সময়ে আরো বিস্তারিত জানানো হবে জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, শেষ শ্রদ্ধার জন্য তার লাশ ২ জানুয়ারি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয়।

তবে তার কিছু সময় পর তার শেষ কৃত্যের সময় ঘোষণা করা হবে।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

আপডেট সময় : ১১:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২