ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

  • আপডেট সময় : ০১:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 77
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করতে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ-২০২৬’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া মাসব্যাপী এই কার্যক্রম চলবে আগামী ২৬ মে পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে এ কথা জানানো হয়।

গতকাল এ সংক্রান্ত আদেশে মাউশির মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উদ্যোগে বৈশ্বিক প্রতিষ্ঠান ‘কোড.ওআরজি’-এর সহযোগিতায় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

এতে বলা হয়, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দিয়ে আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

মাউশির নির্দেশনা অনুযায়ী, এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক বাতায়নের ‘আইসিটি৪ই অ্যাম্বাসেডর’ এবং আইসিটি শিক্ষকদের যুক্ত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষকরা নির্ধারিত গাইডলাইন অনুসরণ করে শিক্ষার্থীদের নিয়ে ‘কিশোর বাতায়ন’ (শড়হহবপঃ.বফঁ.নফ) প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্যাম্পেইনটি পরিচালনা করবেন।

কার্যক্রমটি সফল করতে মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় অনলাইন মিটিং ও মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

আপডেট সময় : ০১:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬