ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সার্ভার জটিলতায় ভোগান্তিতে রেলের টিকিটপ্রত্যাশীরা

  • আপডেট সময় : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। রেলের অনলাইন সার্ভারে অতিরিক্ত চাপ থাকায় এ ভোগান্তিতে পড়েছেন তারা।

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেলের টিকিট কাটতে গিয়ে শনিবার (৮ এপ্রিল) ভোগান্তিতে পড়েছেন বলে অনেক টিকিট প্রত্যাশী অভিযোগ করেছেন।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ‘ঈদযাত্রায় রেলের আগাম টিকিট প্রত্যাশীদের চাপ বেশি থাকায় সার্ভারে জটিলতা তৈরি হয়েছে। এ কারণেই টিকিট বিক্রিতে ধীরগতি দেখা যাচ্ছে।’

তিনি আরো জানান, রেলের অ্যাপে প্রতি মিনিটে অন্তত ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় আট হাজার। কিন্তু আজ টিকিট প্রত্যাশীদের চাপ অনেকটাই বেশি। আজ অন্তত ১৩ লাখ ভিজিটর একবারে প্রবেশ করছেন, এ কারণেই জটিলতা তৈরি হয়েছে।

এবারের ঈদযাত্রায় রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার থেকে বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইন আর মোবাইল অ্যাপের মাধ্যমে।

জানা যায়, সার্ভার জটিলতায় উত্তরবঙ্গের একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট শেষ হতে সময় নেয় দুই ঘণ্টার বেশি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্ভার জটিলতায় ভোগান্তিতে রেলের টিকিটপ্রত্যাশীরা

আপডেট সময় : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩