ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সালমানকে তিরস্কার আইসিসির

  • আপডেট সময় : ০৮:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 41
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আচরণবিধি ভাঙায় পাকিস্তানের ব্যাটার সালমান আগাকে তিরস্কার করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২তম ওভারে স্বাগতিক স্পিনার তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ৭১ রানে ড্রেসিং রুমে ফেরার পথে ব্যাট দিয়ে বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেন সালমান।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের কোনো উপকরণ, সূচি বা ফিটিংসের অপব্যবহার বা ক্ষতি করলে তার শাস্তি কি হতে পারে।

সালমানের বিরুদ্ধে অনফিল্ড দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আলাউদ্দিন পালেকর, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন।

এজন্য তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে সালমানকে। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ। এর আগে বাংলাদেশের বিপক্ষে চলতি বছরের মার্চে ঢাকায় ওয়ানডে ম্যাচে আচরণবিধি ভঙ্গ করেছিলেন তিনি। এতে করে মোট দুই ডিমেরিট পয়েন্ট হলো তার।

আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ৩২ বছর বয়সী সালমান। এজন্য আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির লেভেল-১ আচরণবিধি ভাঙার সর্বনিম্ন শাস্তি হলো- আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। সেই সাথে এক বা দু’টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সালমানকে তিরস্কার আইসিসির

আপডেট সময় : ০৮:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬