ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : আরো ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৬

  • আপডেট সময় : ১০:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম খলিলুর রহমান হাসান (৩২)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২৬ জনের মৃত্যু হলো।

রোববার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, দগ্ধ হাসান আজ সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন। বিস্ফোরণে তার শরীরের ১২ শতাংশ দগ্ধ ছিল।

গত ৭ মার্চ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরো দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ভয়াবহ এই দুর্ঘটনায় প্রথম দিনেই ঘটনাস্থলে ১৯ জন নিহত হন। এরপরে দুই দিনে ধ্বংসস্তূপ থেকে আরো দু’জনের লাশ উদ্ধার হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : আরো ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৬

আপডেট সময় : ১০:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩