ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, উন্নত চিকিৎসায় ঢাকা প্রেরণ সিরাজগঞ্জে গাছ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাংলাদেশে নতুন বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে অনিয়মের দায়ে পৌনে দুই লাখ টাকা জরিমানা নিউইয়র্কে দুর্গাপূজার ধুম, টাইমস স্কয়ারে বিশেষ আয়োজন সৌদিতে তুরস্কের সেনা মোতায়েন: ইয়েমেনে হামলা নয়, কেবল প্রতিরক্ষা হুতিদের হামলায় অচল রিয়াদ বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট মাদকমুক্ত সমাজ গড়তে নজরুলের দর্শনের ওপর জোর এস এম বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র অভিযোগে সিজেপির বিক্ষোভে সরব শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা ও অব্যবস্থাপনা: উত্তরণের পথ

সিরাজগঞ্জে গাছ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : ১২:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত পাপ্পু সরকার শেরপুর উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং শ্বশুর নুরনবীর বাড়িতে থেকে গাছ পরিষ্কারের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারিকেল গাছ পরিষ্কার করার সময় গাছের একটি ডাল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসে। ডালটি সরাতে গিয়েই পাপ্পু বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে গাছ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬