ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

সিরিয়ার কাছেও হারল বাংলাদেশ

  • আপডেট সময় : ১১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 39
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ ফুটবল দল।

আজ উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারে বাছাইপর্বের লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।

ম্যাচের ৪৪ মিনিটে সিরিয়াকে প্রথম এগিয়ে দেন আল মুসলি। এতে ১-০ গোলে এগিয়ে যায় সিরিয়া।

৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিরিয়া। আল হিরেকের গোলে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিয়া।

এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণ শানালেও, গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ৯০ মিনিটে তৃতীয়বারের মত গোল হজম করে বাংলাদেশ। গোলদাতার তালিকায় আবারও নাম লেখান আল হিওেশ। শেষ পর্যন্ত ৩-০ গেলে ম্যাচ হারে বাংলাদেশ।

আগামী ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে নিজেদের তৃতীয় ও গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাছাইপর্ব থেকে আটটি গ্রুপের বিজয়ী দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ার কাছেও হারল বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬