ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

সিরি-এ বর্ষসেরা মিডফিল্ডার মনোনীত হয়েছেন ফার্গুসন

  • আপডেট সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরি-এ মৌসুমের সেরা মিডফিল্ডার এ্যাওয়ার্ড বুলগারেলি নাম্বার ৮ এ্যাওয়ার্ড জয় করেছেন বোলোনিয়ার স্কটিশ অধিনায়ক লুইস ফার্গুসন।
এপ্রিলে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে ফার্গুসনের এ মৌসুমে আর খেলা হয়নি। কিন্তু তার আগেই বোলোনিয়ার জন্য যা করার করে দিয়ে গেছেন। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের চতুর্থ স্থানে থাকা বোলোনিয়া এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নে বিভোর হয়ে রয়েছে।
ইতালিয়ান শীর্ষ লিগে ফার্গুসন শীর্ষ পারফর্মার হিসেবে ৩১ লিগ ম্যাচে ছয় গোল করা ছাড়াও চারটি এ্যাসিস্ট করেছেন।
এর আগে এই এ্যাওয়ার্ড জয় করেছেন ড্যানিয়েল ডি রোসি, নিকোলো বারেলা ও সান্দ্রো টোনালির মত তারকা মিডফিল্ডাররা।
২৪ বছর বয়সী ফার্গুসন হাঁটুর অস্ত্রোপচারের কারনে জুন-জুলাইয়ে জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরোতে খেলতে পারছেন না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরি-এ বর্ষসেরা মিডফিল্ডার মনোনীত হয়েছেন ফার্গুসন

আপডেট সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪