ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সুদানে আটকা পড়া বাংলাদেশীদের জেদ্দা হয়ে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট সময় : ১২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবের জেদ্দা হয়ে সুদানে আটকা পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন এসব তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ‘প্রথমে খার্তুম থেকে বাংলাদেশী নাগরিকদের পোর্ট সুদানে এবং সেখান থেকে জেদ্দায় নিয়ে যাওয়া হবে। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হবে।’

খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে খার্তুম ও পাশের শহরগুলো থেকে বাংলাদেশী নাগরিকদের পোর্ট সুদানে নিয়ে যাওয়ার জন্য নয়টি বাসের ব্যবস্থা করেছে এবং জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের একটি দল তাদের সহায়তার জন্য সেখানে পৌঁছাবে।

সুদানে আটকা পড়া সব বাংলাদেশীকে আগামী ২ মে-এর মধ্যে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হবে। আগামী ৩ বা ৪ মে জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশী নাগরিকদের।

সুদান থেকে আনা বাংলাদেশী নাগরিকদের জন্য জেদ্দার দুটি বাংলাদেশী স্কুল খাবার, পানীয়, ওষুধ ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুদানে আটকা পড়া বাংলাদেশীদের জেদ্দা হয়ে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ১২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩