ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • আপডেট সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য মননশীলতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সুকুমার বৃত্তির বিকাশের মাধ্যমে মানুষের প্রতি মমত্ববোধ, প্রকৃতির প্রতি মমত্ববোধ, ঔচিত্যবোধ প্রভৃতি জাগ্রত হয়।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে কচি-কাঁচার মেলার অনেক শিশু সংগঠন প্রসার লাভ করেছিল। ধীরে ধীরে সেগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে আসছে। যা এ জাতির জন্য অত্যন্ত উদ্বেগের। কিন্তু কচি-কাঁচার মেলা আমাদের শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। এজন্য তারা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও তারা এ ধরা অব্যাহত রাখবেন বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার শিশু সদস্য জায়ান অ্যাডাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫