ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সের হারে এগিয়ে মাদরাসা, জিপিএ-৫ এ ঢাকা বোর্ড

  • আপডেট সময় : ০৩:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এইচএসসি-সমমানে ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। যেখানে পসের হারে এগিয়ে রয়েছে মাদরাসা বোর্ড আর ফলাফলের শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন।

বেলা সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানেরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এই অনুষ্ঠান হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। এ ছাড়া মাদরাসায় নয় হাজার ৪২৩ জন এবং কারিগরিতে জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ১০৪ জন।

বিশ্লেষণে আরো দেখা যায়,, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ এবং জিপিএ ৫ পেয়েছেন নয় হাজার ৪২৩ জন। আর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ শিক্ষার্থী।

এ ছাড়া রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ৫৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন, সিলেটে ৮১ দশমিক ৪ এবং জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ৮৭১ জন, বরিশালে ৮৬ দশমিক ৯৫ এবং জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৩৮৬ জন, চট্টগ্রামে ৭৮ দশমিক ৭৬ এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন, যশোরে ৮৩ দশমিক ৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন, দিনাজপুরে ৭৯ দশমিক ৬ এবং জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন, ময়মনসিংহে ৭৭ দশমিক ৩ এবং জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ১৭৯ জন, কারিগরিতে ৯১ দশমিক ২ এবং জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ১০৫ এবং কুমিল্লা ৯০ দশমিক ৭ ও জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ শিক্ষার্থী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সের হারে এগিয়ে মাদরাসা, জিপিএ-৫ এ ঢাকা বোর্ড

আপডেট সময় : ০৩:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩