ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সোনাগাজীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

  • আপডেট সময় : ০১:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ফেনীর সোনাগাজী থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) অপহরণের এক দিন পর উদ্ধার করেছে পুলিশ। ফেনীর লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বাসা থেকে শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. রিয়াদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবারের দাবি শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বখাটে মো. রিয়াদ (৩০), তাঁর বাবা মো. খুরশিদ আলম (৬০), বড় ভাই বেলাল হোসেনসহ (৩৫) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন।

পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের শিকার স্কুলছাত্রী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে রিয়াদ তাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা রিয়াদের মা–বাবাকে জানায়। এতে রিয়াদ আরও ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণের হুমকি দেন। শুক্রবার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রিয়াদ তাঁর সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করেন। শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর লালপুল এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার এসআই মো. ময়নাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০১:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯