ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সোনাগাজীতে সাপের কামড়ে দিনমজুরের মৃত্যু

  • আপডেট সময় : ০৭:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সাপের কামড়ে মো. ঈসমাইল হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পিতবার রাত দশটার দিকে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামে দংশনের শিকার হয়ে শুক্রবার রাত আড়াইটায় তিনি মারা যান। সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাভিকারী গ্রামের মৃত. মনছুর আলীর ছেলে।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত দশটার দিকে ঈসমাইল হোসেন স্থানীয় জমাদার বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ চরসাভিকারী গ্রামের রফিক মিয়ার বাড়ি সংলগ্ন কালভর্টের ওপর একটি বিষধর সাপ কামড় দেয়। স্থানীয় ওঝা ও কবিরাজের ঝাড়ফুঁকে কোন উন্নতি না হওয়ায় মুর্মূর্ষ অবস্থায় রাত দেড়টায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে সাপের কামড়ে দিনমজুরের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪