ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৭ সেনা সদস্য নিহত

  • আপডেট সময় : ০৩:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
  • / 384
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাবের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। রাজধানী মোগাদিসু থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওই ঘাঁটিতে গাড়িবোমা ও বন্দুক হামলা চালানো হয়েছিল। শুক্রবার আল-শাবাব এ তথ্য জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা হামলার বিষয়টি স্বীকার করেছেন। আল-শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ঘাঁটি ও আশেপাশের এলাকা তারা দখল করেছে।

আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, ‘ফজরের নামাজের পর দুই মুজাহিদ ব্যারিরে সামরিক ঘাঁটিতে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায়। আমরা ১৭ সেনাকে হত্যা করেছি এবং সাতটি কৌশলগত যান জব্দ করেছি।’

ওই মুখপাত্র দাবি করেছেন, ‘অন্য সেনারা জঙ্গলে পালিয়ে গেছে। আমরা এখন ঘাঁটি ও গ্রামটির নিয়ন্ত্রণ নিয়েছি।’

ব্যারিরে ঘাঁটিটি লোয়ার শ্যাবেলি অঞ্চলে অবস্থিত । ওই এলাকার উপ-গভর্নর আলি নূর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা জানাননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৭ সেনা সদস্য নিহত

আপডেট সময় : ০৩:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭