সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তি
- আপডেট সময় : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 1
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর থেকে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। গত শনিবার থেকে ১৫ অক্টোবর পর্যন্ত রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী বিভিন্ন এয়ারলাইনসের মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বাংলাদেশে আটকা পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী। সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা ও নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা স্কোয়াড্রন লিডার সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। ১২ অক্টোবর (সোমবার) বিকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এসব তথ্য জানিয়েছেন।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সাউদিয়া এয়ারলাইনসের ৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩টি ফ্লাইট রয়েছে। এছাড়া ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি ও ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট।
উল্লেখ্য যে, গত শনিবার রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে হওয়া ওই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে মোট ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিকের মৃত্যু হয়েছে। হামলায় এক পাকিস্তানি প্রবাসী নিহত হওয়ার পাশাপাশি আরও ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।






















