ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সৌদি আরবের ৮৯তম জাতীয় দিবস

  • আপডেট সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনাইন ডেস্ক

দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। প্রতিবারের মতো এবারও সৌদি আরব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে এই দিবস উদযাপন করেছে সৌদি নাগরিক এবং এ দেশে বসবাসরত বিদেশিরা। ১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করেন। দীর্ঘ প্রায় ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রিকরণের ঘোষণা দেয়া হয়। পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে ২৩ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়।

এদিকে এবারের জাতীয় দিবসে ভিন্নমাত্রা যোগ করেছে সবুজ পণ্য সামগ্রীর সমারোহ। বিভিন্ন মক্তবগুলো( লাইব্রেরি) খেলনা ও বইয়ের পাশাপাশি বাচ্চাদের পছন্দসই সবুজ রংয়ের পতাকা, ব্যানার, ফেস্টুন, ক্যাপ, টিশার্ট, ব্যাজ, কাপ-প্লেট, ব্রেসলেটস, বড় আকারের চশমা এবং বেলুনসহ বিভিন্ন আইটেম বিক্রি করছে। সেই সঙ্গে নেট জগতে মামা হিসেবে পরিচিত ‘গুগল’ও সেজেছে সৌদি আরবের নিজস্ব সাজে। সড়ক-মহাসড়কে এবং সেখানে স্থাপিত ল্যাম্পপোস্টে আলোকসজ্জা করা হয়েছে। সৌদি আরবের ছোট-বড় প্রতিটি নগরীতে আলাদা আলাদাভাবে জাতীয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে। সে অনুযায়ী জেদ্দা সমুদ্র সৈকতে উৎসবের নানা আয়োজন।

রিয়াদের মিউনিসিপল করপোরেশন একাধিক স্পটে জাতীয় দিবস উদযাপনের জন্য অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ব্যক্তিগত পর্যায়ে বিজয় দিবস উদযাপনের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরবের ৮৯তম জাতীয় দিবস

আপডেট সময় : ০২:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯