ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন জুলাই মাসে সেরার দৌড়ে তানজিদ পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতাকে গ্রেফতার ধানমন্ডিতে দুই প্রাইভেটকারের ওপর উপড়ে পড়ল গাছ সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান পাস করেনি অনেকেই, একাদশে খালি থাকবে ১৩ লাখ আসন ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২ ভাগ শিক্ষার্থী সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে : শামা ওবায়েদ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান

  • আপডেট সময় : ১১:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গত সপ্তাহে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের বিষয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তনের’ ইঙ্গিত দিচ্ছে বলে সোমবার জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ অঞ্চলের দেশগুলো বুঝতে পেরেছে, নিরাপত্তা এমন কোনো পণ্য নয়, যা ভুয়া মধ্যস্থতাকারীদের কাছ থেকে কেনা যায়।’

এ চুক্তির তিন স্বাক্ষরকারী দেশের মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘অতীতের মতো এ অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার দাবির ওপর নির্ভর করতে পারে না।’

ইরানকে লক্ষ্য করে এ চুক্তি করা হয়ে থাকতে পারে—এমন আশঙ্কা নিয়েও ইরান উদ্বিগ্ন নয় বলে জানান বাকাই। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ইরানের ‘গভীর ধর্মীয়, ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক’ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাকাই বলেন, ‘এই চুক্তি ইরানের বিরুদ্ধে হবে—এমন আশঙ্কার কোনো কারণ নেই।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে শুক্রবার তিন দেশ চুক্তিটি স্বাক্ষর করে। এ যুদ্ধে আশপাশের কয়েকটি দেশও জড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চুক্তির আওতায় কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিটির উদ্দেশ্য ‘সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা’ বলেও জানানো হয়েছে।

বিশ্লেষকেরা বলেছেন, চুক্তিটির লক্ষ্য হলো শক্তিশালী হয়ে ওঠা ইরানকে প্রতিহত করা এবং নির্ভরযোগ্য নয় এমন যুক্তরাষ্ট্রের প্রভাবের ভারসাম্য তৈরি করা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান

আপডেট সময় : ১১:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬