ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্টেডিয়ামে দর্শকদের সাথে কথা বলবেন তামিম

  • আপডেট সময় : ১১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতা শুনতে দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী বোর্ড ভেঙে দেওয়ার পর, ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে তামিমকে বিসিবির সভাপতি হিসেবে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

দায়িত্ব গ্রহণের পর ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি এবং ঘরোয়া লিগগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেন তামিম। স্টেডিয়ামে ভক্তদের অভিজ্ঞতা আরও ভালোভাবে বোঝার জন্য তাদের সাথে সরাসরি কথা বলার পরিকল্পনা জানিয়েছেন তামিম।

এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘খেলোয়াড় বা কর্মীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, তা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু বছরের পর বছর ধরে আমরা আমাদের সবচেয়ে বড় অংশীদার, অর্থাৎ ভক্তদের অভিজ্ঞতার বিষয়ে তাদের সঙ্গে সেভাবে কথা বলিনি।’

তিনি আরও বলেন, ‘আমি এটা পরিবর্তন করতে চাই। আমি চাই দর্শকরা যখন ম্যাচ দেখতে আসবেন, তখন তাদের একটা দারুণ অভিজ্ঞতা হোক এবং তারা যেন একটা চমৎকার পরিবেশ উপভোগ করতে পারে।’

তামিম আরও জানান, এই উদ্যোগে একজন দর্শকের স্টেডিয়ামে প্রবেশ করা থেকে শুরু করে আসন গ্রহণসহ পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি খাবার, পানীয় এবং অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও থাকবে।

একসাথে সকল সমর্থকের কাছে পৌঁছানোর চ্যালেঞ্জ জানিয়ে তামিম আরও বলেন, মতামত সংগ্রহের জন্য ছোট ছোট দলে ভক্তদের সাথে দেখা করার পরিকল্পনা করছেন তিনি।

তিনি বলেন, ‘আমি একবারে সবার সাথে কথা বলতে পারব না। তবে আমরা কয়েকজন দর্শককে বেছে নেব এবং তাদের অভিজ্ঞতা জানতে ও সমস্যা চিহ্নিত করতে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসব।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্টেডিয়ামে দর্শকদের সাথে কথা বলবেন তামিম

আপডেট সময় : ১১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬