ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

স্পেন-ফ্রান্স সেমিফাইনালে রেফারি বার্টন

  • আপডেট সময় : ১১:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ফ্রান্স-স্পেনের মধ্যকার ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন এল সালভাদরের ইভান বার্টন।

যুক্তরাষ্ট্রের ডালাসে আগামী ১৫ জুলাই রাত ১টায় অনুষ্ঠিতব্য ফ্রান্স-স্পেনের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রেফারিদের নাম চূড়ান্ত করেছে ফিফা। পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন বার্টন।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ৩৫ বছর বয়সী বার্টন। গ্রুপ পর্বে প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচ, জাপান-সুইডেন এবং শেষ ষোলোতে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন তিনি। এবারের বিশ্বকাপে সেমিফাইনাল হবে বার্টনের চতুর্থ ম্যাচ।

তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্টন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেন বার্টন। কারণ ম্যাচ চলাকালীন মুখ ঢেকে তুরস্কের মের্ত মুলদুরের উদ্দেশ্যে কিছু বলেন আলমিরন। এটি দেখে ফেলেন বার্টন। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে আলমিরনকে লাল কার্ড দেখান বার্টন।

মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ডের ঘটনা এই বিশ্বকাপে প্রথম তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে ঘটল।

এছাড়া নিয়মিত নেশনস লিগ ও গোল্ড কাপসহ একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে বার্টনের।

প্রথম সেমিফাইনালে সহকারী রেফারি-১ হিসেবে দায়িত্ব পালন করবেন বার্টনের স্বদেশি ডেভিড মোরান এবং সহকারী রেফারি-২ হিসেবে থাকছেন নিকারাগুয়ার আন্তোনিও পুপিরো।

চতুর্থ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন সুইডেনেরই গ্লেন নিয়বার্গ ও মাহবোদ বেগি।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ফিফা ঘোষিত রেফারিদের তালিকায় আরও আছেন :
প্রধান রেফারি : ইভান বার্টন (এল সালভাদর)

সহকারী রেফারি-১ : ডেভিড মোরান (এল সালভাদর)

সহকারী রেফারি-২ : আন্তোনিও পুপিরো (নিকারাগুয়া)

চতুর্থ রেফারি : গ্লেন নিয়বার্গ (সুইডেন)

রিজার্ভ সহকারী রেফারি : মাহবোদ বেইগি (সুইডেন)
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্পেন-ফ্রান্স সেমিফাইনালে রেফারি বার্টন

আপডেট সময় : ১১:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬