ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

স্বর্ণের দাম আবারো বাড়ছে

  • আপডেট সময় : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে আবারো স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে প্রায় চার শতাংশ। এতে ১৯৫০ ডলার ছাড়িয়ে গেছে প্রতি আউন্স স্বর্ণের দাম। ফলে চলতি সপ্তাহে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়বে।

গণমাধ্যমকে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হবে। দু-একদিনের মধ্যে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। নতুন করে প্রতি ভরিতে স্বর্ণের দাম আড়াই হাজার টাকার মতো বাড়ানো হতে পারে।

গত সপ্তাহের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৮৭৮ ডলার। দফায় দফায় বেড়ে সপ্তাহে শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ১৯৫১ দশমিক ৭০ ডলার। এতে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৭৩ ডলার বা ৩ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে স্বর্ণের দামের সাথে বাড়ছে রুপার দামও। গত এক সপ্তাহে ৮ দশমিক শূন্য ৬ শতাংশ দাম বেড়ে প্রতি আউন্স রুপার দাম হয়েছে ২৫ দশমিক ৫৩ ডলার। এর মাধ্যমে গত আগস্টের পর এই প্রথম এক সপ্তাহে রুপার দাম ৮ শতাংশের ওপর বাড়ল।

সর্বশেষ গত ১৫ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৭৬ হাজার ৩৪১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৪৪৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বর্ণের দাম আবারো বাড়ছে

আপডেট সময় : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০