ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

স্বাধীনতা দিবস বিচ হ্যান্ডবলে যমুনা চ্যাম্পিয়ন

  • আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 94
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার আয়োজিত ‘স্বাধীনতা দিবস পুরুষ বিচ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৬’এ চ্যাম্পিয়ন হয়েছে যমুনা বিচ হ্যান্ডবল দল।

আউটার স্টেডিয়ামে কৃত্রিম বিচ হ্যান্ডবল মাঠে এক দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি দল। দলগুলো হলো : যমুনা, মেঘনা ও পদ্মা।

ফাইনালে মেঘনা ২০-১৪ পয়েন্টে খেলার প্রথম সেট জিতে নেয়। ২য় সেটে যমুনা ১৪-১২ পয়েন্টে জয় তুলে নিলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। যেখানে যমুনা ৮-৪ পয়েন্টে মেঘনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো: খালেদ আনোয়ার।

চ্যাম্পিয়ন দলকে ৬,০০০ টাকা, রানার্সআপ দলকে ৪,২০০ টাকা এবং ৩য় স্থান প্রাপ্ত দলকে ৩,০০০ টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহাম্মেদ, যুগ্ম-সম্পাদক রাশিদা আফজালুন নেসা, ফেডারেশনের সাবেক সহ সভাপতি মো: নুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গ্রুপ পর্বের ১ম খেলায় যমুনা ২-০ সেটে পদ্মাকে, ২য় খেলায় মেঘনা পেনাল্টি শ্যুট আউটে ১৬-১৪ পয়েন্টে যমুনাকে এবং ৩য় খেলায় মেঘনা ২-০ সেটে হারিয়েছে পদ্মাকে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতা দিবস বিচ হ্যান্ডবলে যমুনা চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬