ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন

  • আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি কুন হি ৭৮ বছর বয়সে রোববার মারা গেছেন। তিনিই দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন।

লি’র নেতৃত্বে স্যামসাং বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিপস নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং কোম্পানিটির বার্ষিক লেনদেন বর্তমানে দক্ষিণ কোরিয়ার জিডিপি’র এক পঞ্চমাংশ।

লি সাধারণ জীবন যাপন করতেন। ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী ছিলেন। তার অবস্থা সম্পর্কে খুব কমই জানা যেত, এমনকি তার শেষ দিনগুলোও রহস্যের বাতাবরণে ঢাকা পড়ে রয়েছে।

কোম্পানি এক বিবৃতিতে বলেছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি’র মৃত্যু ঘোষণা করছি। চেয়াম্যান লি তার পরিবারের উপস্থিতিতে ২৫ অক্টোবর মারা গেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি তার পাশে ছিলেন।

তার রেখে যাওয়া কর্ম চিরস্থায়ী হবে- এ কথা উল্লেখ করে কোম্পানি বিবৃতিতে জানায়, চেয়ারম্যান লি ছিলেন অত্যন্ত দূরদর্শী, যিনি স্যামসাংকে স্থানীয় পর্যায় থেকে বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ও শিল্প প্রতিষ্ঠানে পরিণত করেছেন।

পরিবার নিয়ন্ত্রিত বৃহত্তম এই শিল্প প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যও নিয়ন্ত্রণ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন

আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০