হজ পালনে যে ৪টি শর্ত দিলো সৌদি সরকার
- আপডেট সময় : ১১:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / 165
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
এবার হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি।
সোমবার শর্তগুলো প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবের দেয়া শর্তগুলো হলো-
১. করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।
২. যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেয়া।
৩. হজে পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।
৪. হজযাত্রীর কোনো দীর্ঘস্থায়ী জটিল রোগ থাকা যাবে না।
সৌদি আরবের সাথে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন আর এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) হজ অনুষ্ঠিত হবে।
এদিকে, সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।
বিডিসংবাদ/এএইচএস


























