ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

হঠাৎ অসুস্থ হওয়ায় আদালতে যাননি খালেদা, দুই মামলায় সময় মঞ্জুর

  • আপডেট সময় : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাষ্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য আগামি ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এরআগে বৃহস্পতিবার সকালে খালেদা জিয়া আদালতে যাবেন বলে জানান চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির ।

কিন্তু হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তার আইনজীবী ব্যারিস্টার জমীর উদ্দিন সরকার সময়ের আবেদন করেন। অরফানেজ ট্রাষ্ট মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে তা বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদনটি করেছেন খালেদা জিয়া। যা শুনানির অপেক্ষায় রয়েছে বলে সময়ের আবেদনে উল্লেখ্য করা হয়।

আর চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় সাক্ষ্য দেওয়া ৩২ সাক্ষির পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে সময় চান খালেদা জিয়ার আইনজীবীরা।

শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ঠিক করেন।

এদিকে খালেদা জিয়া আদালতে আসবেন এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন।  সকাল থেকে ঢাকা মেডিকেলের সামনে, পলাশী মোড়, বকশী বাজার এলাকায় কয়েকশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

খালেদা জিয়া নিরাপত্তা কাজে নিয়োজিত সিএসএফ এর কিছু সদস্যও আদালতে উপস্থিত হন। খালেদা জিয়ার বসার জন্য এজলাসের সামনে চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করা হয়। সেখানে পানির বোতল এবং টিস্যু রাখা হয়।

খালেদা জিয়া আদালতে আসবেন এজন্য বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল আউয়াল মিন্টুসহ কয়েক নেতা আদালতে এসে হাজির হন।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

এতিমদের জন্য বিদেশি থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

আসামি তারেক রহমান সরকারের নির্বাহী আদেশে দেশের বাইরে আছেন। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু হতেই পলাতক।

দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায়  চার্জগঠন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হঠাৎ অসুস্থ হওয়ায় আদালতে যাননি খালেদা, দুই মামলায় সময় মঞ্জুর

আপডেট সময় : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭