ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

হঠাৎ ইউক্রেনে বাইডেন

  • আপডেট সময় : ১২:৩৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হঠাৎ ইউক্রেন গেছেন। এক বছর আগে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম তিনি সেখানে গেলেন।

পোল্যান্ডে সেদেশের প্রেসিডেন্ট আন্দ্রেজেজ দোদার সাথে বৈঠকের পর বাইডেন ইউক্রেন গেলেন।

ইউক্রেনে বাইডেনকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বাইডেনের সাথে তার একটি ছবি পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেন, ‘জোসেফ বাইডেন, আপনাকে কিয়েভে স্বাগতম! আপনার এ আগমন সমস্ত ইউক্রেনবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন।’

এদিকে, বাইডেন ইউক্রেনবাসীর প্রতি ‘দ্বিধাহীন’ সমর্থন জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, তার এ কিয়েভ সফর ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি দ্বিধাহীন ও অনন্ত সমর্থনের প্রকাশ।

তিনি বলেন, ‘এক বছর আগে পুতিন যখন ইউক্রেনে আক্রমণ শুরু করে তখন তিনি ভেবেছিলেন যে ইউক্রেন দুর্বল এবং পশ্চিমারা এ ব্যাপারে দ্বিধাবিভক্ত। তিনি ভেবেছিলেন তিনি আমাদের পরাস্ত করতে পারবেন। কিন্তু তার ধারণা ছিল মারাত্মক ভুল।’

এদিকে, বাইডেনের ইউক্রেন সফরটি ছিল খুবই গোপন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন ট্রেনযোগে পোল্যান্ড থেকে ইউক্রেন যান।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হঠাৎ ইউক্রেনে বাইডেন

আপডেট সময় : ১২:৩৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩