ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হল থেকে ছাত্রীদের বের করে দেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা : বাংলাদেশ ন্যাপ

  • আপডেট সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে ছাত্রীদের বের করে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, গভীররাতে হল থেকে ছাত্রীদের বের করে দেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা। এতে প্রমানিত হয় প্রশাসন বলতে আর কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে প্রশাসন। যা অত্যন্ত দুঃখজনক দেশের সর্বোচ্চ এ বিদ্যাপীঠের জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের অভিভাবক। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই এটাই এখন প্রমাণিত।

নেতৃদ্বয় বলেন, এটা অমানবিক এবং ন্যায়বিচারবিরোধী ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন হলো ছাত্রছাত্রীদের অভিভাবক। কবি সুফিয়া কামাল হলের ঘটনায় প্রমাণিত হলো শিক্ষার্থীরা বর্তমানে নিরাপত্তাহীন। তাদের নিরাপত্তা নেই।

নেতৃদ্বয় আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে মাঝরাতে শিক্ষার্থীদের বের করে দেয়ার ঘটনায় দেশবাসীর সাথে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের নিবর্তনমূলক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। মনে রাখতে হবে, সব শিক্ষার্থীই শিক্ষাকের কাছে সন্তানতুল্য। কোনো শিক্ষার্থী অপরাধ করলে তাকে শাস্তি দেয়া যায়। কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে পক্ষপাতহীন, স্বচ্ছ এবং সুষ্ঠু তদন্ত হওয়া বাঞ্ছনীয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হল থেকে ছাত্রীদের বের করে দেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ০৩:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮