ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হৃদয়ের সেঞ্চুরি, লড়াই করার পুঁজি পেল বাংলাদেশ

  • আপডেট সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি আর জাকের আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। হয়তো বড় নয়, তবে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার শঙ্কা থেকে ২২৮ রান নিশ্চয়ই মন্দ নয়।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাইয়ে দুইবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছে তারা। যেখানে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ।

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপর্যস্ত, সমর্থকদের মনে উদ্বেগ; তখন হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলি। তাদের ২০৬ বলের জুটিতে যোগ হয় ১৫৪ রান। যা ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে যেকোনো দলের সর্বোচ্চ রান।

এইদিন ব্যাট হাতে মাঠে নেমেই চাপে পড়ে যায় বাংলাদেশ। কিছু বুঝে উঠার আগেই নেই ২ উইকেট। প্রথম ওভারের শেষ বলে উইকেটকিপার রাহুলকে ক্যাচ দেন সৌম্য। ৫ বলে ০ রান করে মোহাম্মদ শামির শিকার তিনি।

এরপর হর্ষিত রানার করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নাজমুল হোসেন শান্ত উইকেট দিয়ে আসেন। শর্ট কাভারে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরলেন ২ বলে ০ রান করে। মাত্র ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন তানজিদ তামিম ও মেহেদী মিরাজ মিলে। তবে তাদের জুটি বড় হয়নি। থিতু হবার আগেই ফেরেন মেহেদী মিরাজ। ১০ বলে মাত্র ৫ রান করেন তিনি। ২৬ রানে হয় তৃতীয় উইকেটের পতন।

এরপর আর মাত্র ৯ রান যোগ করতেই ইনিংসের মেরুদণ্ড ভেঙে যায় বাংলাদেশের। ভেঙে দেন অক্ষর প্যাটেল। ৮.২ ওভারে প্রথমে তামিমকে ফেরান। থিতু হয়ে যাওয়া এই ওপেনার ফেরেন ২৫ বলে ২৫ করে।

পরের বলেই অক্ষরের শিকার মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে উপহার দেন গোল্ডেন ডাক। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে সর্বনিম্ন পুঁজিতে গুটিয়ে যাবার শঙ্কা দেখা দেয়।

ভারতীয় বোলারদের তোপে যখন ধুঁকতে থাকে টাইগাররা, তখন দলকে উদ্ধার করছেন হৃদয় ও জাকের মিলে। দেখেশুনে ধীরে-সুস্থেই খেলতে থাকেন তারা। গড়ে তুলেন প্রতিরোধ।

এর মাঝে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ফিফটি তুলে নেন জাকের আলি। ৮৭ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি। পরের ওভারেই ফিফটি পূরণ করেন হৃদয়। তিনি এই মাইলফলকে পৌঁছান ৮৫ বলে।

এরপর অবশ্য ইনিংস আর বেশিদূর টানতে পারেনি জাকের। শামির বলে ক্যাচ দিয়ে ফেরেন ১১৪ বলে ৬৮ করে। আটে নেমে রিশাদ ১২ বলে ১৮ রান করেন। কিন্তু বাকি আর কেউ তেমন সঙ্গ দিতে পারেননি হৃদয়কে।

তবে এর মাঝেই দারুণ একটা শতক তুলে নেন হৃদয়। চ্যাম্পিয়নস ট্রফি তো বটেই, আন্তর্জাতিক ওয়ানডেতেও যা তার প্রথম শতক। ৪৯.৪ ওভারে ১১৮ বলে ১০০ রানে আউট হন তিনি। তাতে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫, হর্ষিত রানা ৩ ও অক্ষর প্যাটেল নেন ২ উইকেট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হৃদয়ের সেঞ্চুরি, লড়াই করার পুঁজি পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫