ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী আর নেই

  • আপডেট সময় : ১০:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুনায়েদ বাবুনগরীর খাদেম এইচএম জুনায়েদ ও তার নাতি বরকতুল্লাহ বাবুনগরী এ খবর নিশ্চিত করেছেন।

এইচএম জুনায়েদ জানান, চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

জুনায়েদ বাবুনগরীর মরদেহ রাখা হয়েছে হাটহাজারী মাদরাসায়। সেখানে রাত ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে হাটহাজারী মাদরাসায় তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

এর আগে বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স হাটহাজারী মাদরাসায় নেয়া হয়।

হাটহাজারী মাদরাসার একটি সূত্র জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ আরও অবনতি হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গাড়িতে বসে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী আর নেই

আপডেট সময় : ১০:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১