সংবাদ শিরোনাম ::
১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত
- আপডেট সময় : ০৮:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 2
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স ইভেন্টের ১০০ মিটার ও শটপুট ডিসিপ্লিন। সকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন রেদওয়ান সুলতান শুয়েব।
এছাড়া এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন শাফায়েত মিদুল। আর দ্বিতীয় রানার আপ হন মাহমুদুন্নবী চঞ্চল।
এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্সের আরেক ডিসিপ্লিন শটপুট। প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হয়েছেন মনজুর এলাহী শান্ত। প্রথম রানার আপ হয়েছেন আজিজুল ইসলাম মামুন। আর ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়া রেদওয়ান সুলতান শুয়েব, এই ডিসিপ্লিনে হয়েছেন দ্বিতীয় রানার আপ।
আগামীকাল শুক্রবার ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের দাবা ইভেন্ট।
বিডিসংবাদ/এএইচএস



















