ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

১০ শতাংশ বেড়েছে তেলের দাম

  • আপডেট সময় : ০১:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জায়ান্ট কোম্পানি আরামকোর দু’টি তেলকেন্দ্রে হামলার পর সোমবার (১৬ সেপ্টেম্বর) তেলের দাম ১০ শতাংশের বেশি বেড়ে গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলক্ষেত্রে হামলায় ইরানকে দায়ী করে বলেছেন, দেশটির ওপর সামরিক হামলার সম্ভাবনা ক্রমেই বেড়ে যাচ্ছে। খবর এএফপি’র।

তেলকেন্দ্রে হামলার পর এশিয়ার বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্যারেল প্রতি ১০.৬৮ শতাংশ দাম বাড়িয়ে ৬০.৭১ ডলার এবং ব্রেন্ট ব্যারেল প্রতি ১১.৭৭ শতাংশ বাড়িয়ে ৬৭.৩১ ডলার করেছে।

প্রতিবেশি দেশ ইয়েমেনে তেহরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের এ হামলায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ৬ শতাংশ কমে গেছে।

ট্রাম্প রোববার বলেন, যুক্তরাষ্ট্র এ হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন বাজারে জ্বালানির ভাল সরবারহ বজায় রাখা নিশ্চিত করতে আমাদের অংশীদার ও মিত্র দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্র কাজ করবে।’ তিনি আরো বলেন, ‘ইরান এ হামলার জন্য দায়ী।’

তবে ইরান তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাখান করেছে। তবে এ বছরের গোড়ার দিকে বিভিন্ন তেল ট্যাঙ্কারে একের পর এক হামলার পর এ ধরনের খবর মধ্যপ্রাচ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়ার আশংকাকে ক্রমেই জোরালো করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ শতাংশ বেড়েছে তেলের দাম

আপডেট সময় : ০১:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯