সংবাদ শিরোনাম ::
১৪ দলের সভা বৃহস্পতিবার
- আপডেট সময় : ০৬:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / 143
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ মে) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
বিডিসংবাদ/আতে


























