ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

১৫ কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রেরণ

  • আপডেট সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিনা নোটিশে ৮৭ গ্রুপ উন্নয়ন প্রকল্পের প্রায় ১৫ কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা প্রতিবাদে জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বঞ্চিত ঠিকাদাররা। আজ সোমবার বিকেল ৪টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কক্ষে উপস্থিত ঠিকাদাররা এ স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির বিশিষ্ট ঠিকাদার ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এসএম সফি, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মোবিন,সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক দিদারুল আলম, সদস্য হোছেন আহম্মদ চৌধুরী, উপদেষ্টা মো. মোজাহার আলী প্রমূখ।

এর আগে গত রবিবার (০২ এপ্রিল) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে ২০১৬-১৭ অর্থবছরে বিনা টেন্ডারে ৮৭ গ্রুপ উন্নয়নমূলক প্রকল্পের প্রায় ১৪ কোটি ৮০ লাখ টাকার কাজ গোপনে ভাগবাটোয়ারার অভিযোগ উঠেছে। এই অনিয়মের বিষয়ে প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ঠিকাদারা।

এতে অভিযোগ করা হয়, সরকারি নির্দেশ অমান্য করে পরিষদ সংশ্লিষ্টরা দুর্নীতি ও জবাবদিহিতার লক্ষ্যে সারাদেশে ই-জিপি পদ্ধতি চালুর নিয়ম থাকলেও তা মানছে না খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। জেলা পরিষদের প্রভাবশালী সদস্য মংসেইপ্রু চৌধুরী অপুর যোগসাজশে বিনা নোটিশে ৮৭ গ্রপের ১৪ কোটি ৮০ লাখ টাকার কাজ গোপনে ভাগবাটোয়ারা করে নেয়। এতে সরকার বঞ্চিত হয়েছে কোটি টাকার রাজস্ব থেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫ কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রেরণ

আপডেট সময় : ০৪:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০১৭