ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের ২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ যুক্তরাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ, উত্তরাঞ্চলে নতুন কার্যালয় খুলছেন প্রধানমন্ত্রী ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ল তেলের দাম লোহিত সাগর থেকে দুটি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সামরিক বাহিনী সমুদ্রের ৬ কিলোমিটার গভীরে বিরল খনিজ উত্তোলনের পরীক্ষা চালাবে জাপান

২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ

  • আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০২৭ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাব এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ার ৪১ বছর বয়সি মিডফিল্ডার লুকা মদ্রিচ। এসি মিলানের সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন তিনি।

ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

মদ্রিচের সঙ্গে চুক্তি নবায়ন বিষয়ে বিবৃতিতে এসি মিলান জানায়, ‘আনন্দের সঙ্গে এসি মিলান ঘোষণা করছে যে, লুকা মদ্রিচ আরও এক মৌসুম, অর্থাৎ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের হয়ে খেলার চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত ২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ী মদ্রিচ। ক্লাবের দেওয়া এক বিবৃতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এসি মিলানে থাকতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। প্রথম দিন থেকেই আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এবং যেভাবে আপন করে নিয়েছেন, সেটি অসাধারণ ও অতুলনীয়।’

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে ১৩ বছরের অধ্যায় শেষ করে ২০২৫ সালের জুনে এক বছরের চুক্তিতে এসি মিলানে যোগ দিয়েছিলেন মদ্রিচ। গত মৌসুমে মিলানের হয়ে ৩৭ ম্যাচ খেলে দুই গোল করেন তিনি।

গত মৌসুমে সিরি আ-তে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান। আর কোপা ইতালিয়ার শেষ ১৬ থেকে বিদায় নেয় মদ্রিচের দল।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পঞ্চবারের মতো ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নেমেছিলেন মদ্রিচ। শেষ ৩২-এ পর্তুগালের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া।

সব প্রতিযোগিতা মিলিয়ে ক্রোয়েশিয়ার হয়ে ২০২ ম্যাচ খেলে ২৯ গোল ও ৩২ অ্যাসিস্ট করেন মদ্রিচ।

দেশটির হয়ে ২শ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র ফুটবলার তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ

আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬