ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

২১ বছর পর সিরি-এ লিগে ফিরলো কোমো

  • আপডেট সময় : ০১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কোসেনজার সাথে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে ইতালিয়ান দ্বিতীয় টায়ারের রানার্স-আপ হিসেবে ২০০৩ সালের পর প্রথমবারের মত সিরি-এ লিগে ফিরে এসেছে কোমো।
আগামী মৌসুমে তারা সিরি-বি চ্যাম্পিয়ন পার্মার সাথে শীর্ষ লিগে যোগ দিতে যাচ্ছে। এ মাসের শুরুতে পার্মার সিরি-এ লিগে উন্নীত নিশ্চিত হয়েছিল।
প্রায় দুই দশকেরও বেশী সময় ধরে সিরি-এ লিগ থেকে রেলিগেশনে থাকা কোমো এই সময়ের মধ্যে দারুনভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত তাদের ২১ বছরের অপেক্ষার অবসান হলো।
কোমোর একাংশের শেয়ারহোল্ডার হিসেবে আছেন আর্সেনালের সাবেক দুই সতীর্থ চেজে ফ্যাব্রেগাস ও থিয়েরি অঁরি। এছাড়া বোর্ড সদস্যা হিসেবে আছে চেলসির সাবেক মিডফিল্ডার ডেনিস ওয়াইজ।
২০১৯ সালে সিরি-সি থেকে উন্নীত হবার পর আবারো পেশাদার ফুটবলে ফিরে আসে কোমো।
তৃতীয় থেকে অষ্টম স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লেÑঅফের মাধ্যমে তৃতীয় উন্নীত দলটি নির্ধারিত হবে। এই ক্লাবগুলোর মধ্যে রয়েছে ভেনেজিয়া ও সাম্পদোরিয়ার মত সাবেক সিরি-এ ক্লাব।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২১ বছর পর সিরি-এ লিগে ফিরলো কোমো

আপডেট সময় : ০১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪