ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

২৩২ রানে অলআউট পাকিস্তান

  • আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 44
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৭.৪ ওভারে ২৩২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে ২১ রান তুলেছিল পাকিস্তান।

বাবর আজমের হাফ-সেঞ্চুরির সাথে লোয়ার অর্ডারে সাজিদ খানের দায়িত্বশীল ইনিংসে ২৩২ রান তুলে অলআউট হয় পাকিস্তান।

১০টি চারে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর। পঞ্চম উইকেটে সালমান আঘার সাথে ৬৩ রানের জুটি গড়েন বাবার। সালমান করেন ২১ রান।

১৮৪ রানে অষ্টম উইকেট পতনের পরও পাকিস্তানকে ২শর নীচে গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন সাজিদ। খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসের সাথে শেষ দুই উইকেটে ৪৮ রানের জুটি গড়েন সাজিদ। ২টি চার ও ৪টি ছক্কায় ৩৮ রান করেন সাজিদ।

বোলিংয়ে বাংলাদেশের তাইজুল ইসলাম ও নাহিদ রানা ৩টি করে, তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট নেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৩২ রানে অলআউট পাকিস্তান

আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬