ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের

  • আপডেট সময় : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 98
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪১৩ রান করেছিল টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছিল পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন।

অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে ১০৩ রানে থামেন আজান। এছাড়া ফজল ৬০, মোহাম্মদ রিজওয়ান ৫৯ ও সালমান আঘা ৫৮ রান করেন।

বল হাতে বাংলাদেশের সেরা বোলার মিরাজ। ৩৮ ওভারে ১০২ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেন নাহিদ রানা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের

আপডেট সময় : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬