ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৪টি খাতে স্বর্ণসহ পাঁচটি রপ্তানি ট্রফি পেল প্রাণ-আরএফএল

  • আপডেট সময় : ১০:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২০-২১ অর্থবছরের জন্য দুটি স্বর্ণ ও তিনটি রৌপ্যপদক পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল। কৃষি প্রক্রিয়াজাত, মেলামাইন, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে পণ্য রপ্তানিতে অনবদ্য ভূমিকা রাখায় এ শিল্পগ্রুপকে পাঁচটি রপ্তানি পদক প্রদান করেছে সরকার।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০২০-২১ অর্থবছরের রপ্তানি পদক তুলে দেন। এ পদক পাওয়ার মাধ্যমে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা ২০ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার অর্জন করলো প্রাণ-আরএফএল গ্রুপ।
এবারের ২০২০-২১ অর্থবছরের এগ্রো প্রসেসিং খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) স্বর্ণপদক পেয়েছে প্রাণ ডেইরী লিমিটেড। এ খাতে হবিগঞ্জ এগ্রো লিমিটেড অর্জন করেছে রৌপ্য পদক। এছাড়া মেলামাইন খাতে স্বর্ণপদক পেয়েছে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড। পাশাপাশি প্লাস্টিক খাতের জন্য অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানির জন্য রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড রৌপ্য পদক অর্জন করেছে।
প্রাণ ডেইরীর পক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, হবিগঞ্জ এগ্রো’র পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, ডিউরেবল প্লাস্টিকের পক্ষে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ ও অলপ্লাস্ট বাংলাদেশ এর পক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল পুরস্কার গ্রহণ করেন। এসময় পদক প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উজমা চৌধুরী।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘টানা ২০ বার সেরা রপ্তানিকারক পদক প্রাপ্তিতে আমরা গর্বিত। প্রাণ-আরএফএল গ্রুপ রপ্তানি বহুমুখীকরণে কাজ করে যাচ্ছে। এবার চারটি খাতে পুরস্কার পেয়েছি। প্রথমবারের মতো মেলামাইন পণ্য রপ্তানির জন্য স্বর্ণপদক অর্জন করেছি। এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য বিশাল অনুপ্রেরণা।’
প্রাণ-আরএফএল গ্রুপ ১৯৯৭ সালে ফ্রান্সে পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে। বর্তমানে ভারত, সৌদি-আরব, আরব আমিরাত, ওমান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএল এর পণ্য পাওয়া যাচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪টি খাতে স্বর্ণসহ পাঁচটি রপ্তানি ট্রফি পেল প্রাণ-আরএফএল

আপডেট সময় : ১০:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩