ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

৪৫তম বিসিএস প্রিলির পরীক্ষা ১৯ মে

  • আপডেট সময় : ১১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলির পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এখন এ সংক্রান্ত যাবতীয় আয়োজনের প্রস্তুতি নেবে পিএসসি।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়। এরপর ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। এ সময় মোট তিন লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেছেন।

এবার ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দু’হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। আর নন-ক্যাডারে নেয়া হবে এক হাজার ২২ জন।

এবার যে দু’হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে, তাদেরকে চিকিৎসায়ই বেশি নিয়োগ দেয়া হবে। চিকিৎসা ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। এরপর বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে- ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জন নেয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে উত্তর শুদ্ধ হলে এক নম্বর পাবে। আর ভুল হলে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪৫তম বিসিএস প্রিলির পরীক্ষা ১৯ মে

আপডেট সময় : ১১:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩