ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

  • আপডেট সময় : ১০:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পবিত্র হজ পালনের জন্য আজ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ২২ হাজার ৬৫০ জন ও সৌদি এয়ার লাইন্স ১৫ হাজার ৫৪১ জন হজ যাত্রী পরিবহন করেছে। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স আট হাজার ৫৪১ জন হজ যাত্রী পরিবহন করেছে।

আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় আট হাজার ৬৭৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬৯৯ জন হজযাত্রী বিভিন্ন হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন। এবার ৬০৩টি হজ এজেন্সী বাংলাদেশ বিমান এয়ার লাইন্স ও সৌদি এয়ার লাইন্সের এবং ফ্লাইনাস এয়ারলাইন্স মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পরিবহন করবে। এবার মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আগামী ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এসব হজযাত্রী পরিবহন করবে।

আগামী ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।

এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় একজন মহিলাসহ দু’জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

আপডেট সময় : ১০:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩