ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

৬৫ হাজার মিয়ানমারের নাগরিক ফেরাতে কর্মকৌশল

  • আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • / 394
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, অনুপ্রবেশকারী নিবন্ধিত, অনিবন্ধিত এবং গত অক্টোবরের পর থেকে নতুন আসা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে একটি কর্মকৌশল নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এরই মধ্যে প্রায় ৬৫ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। সাম্প্রতিক অনুপ্রবেশ এবং আনুমানিক তিন লাখ অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকের দীর্ঘকাল ধরে অবৈধ অবস্থানের কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকা বিশেষত কক্সবাজার অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করা হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশেষ দূতকে অবহিত করা হয়।

১১ জানুয়ারি বুধবার মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সান সুচির পাঠানো বিশেষ দূত দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ তিনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬৫ হাজার মিয়ানমারের নাগরিক ফেরাতে কর্মকৌশল

আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭