সংবাদ শিরোনাম ::
প্রথম বৈঠকে সার্চ কমিটি
- আপডেট সময় : ০৮:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
- / 282
নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের অনুসন্ধানের জন্য গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ছয় সদস্যের সার্চ কমিটির বৈঠক শুরু হয়। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এ বৈঠক হয়।
এতে অংশ নেয়া অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে ইসির জন্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে বলা হয়েছে। ওই সুপারিশ থেকে রাষ্ট্রপতি অনধিক পাঁচ সদস্যের ইসি নিয়োগ দেবেন।






















