ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এক জীবনের অসমাপ্ত আদ্যোপান্ত

  • আপডেট সময় : ০১:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / 373
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাঃ রুখসান পারভীন সুরমা

জীবনের কতশত কবিতা আমি পড়েছি—
ফেলে আসা জীবনের ওলিতে গলিতে
ঘুরেছি হন্যে হয়ে
তবুও জীবনের অন্তিম মানে
বোঝা হয়নি এখনও!
কয়েকযুগ আগে —
এক মানব- মানবী ভালোবেসে
এনেছিলো আমায়–
এক অন্ধকার কুঠুরিতে
বলেছিল —বেড়ে ওঠো এখানে
এটার নাম জীবন।
অন্ধকার ঠেলে যখন আমি
আলোয় পদার্পণ করি,
বিপুল চিৎকারে বুকের ভেতরে
একমুঠো শ্বাস নেই!
সেদিন মনে হয়েছিল –
আগের সব মিছে, এইতো জীবন।।
অন্যের হাত ধরে হাঁটতে শেখা
মনের হাজারো কথার,
প্রথম অস্ফুট উচ্চারণ,
ভালো- মন্দ, আনন্দ অনুভবের
অনুভূতিগুলো যখন একটু একটু করে
মস্তিস্কের নিউরনে স্থায়ী হলো,
মনে হলো–
আহা! কী ভালোই না এ জীবন!
দুরন্ত,দুর্বার ইচ্ছে বিলাসিতা আর
হৃদয়ে অজানা ভালোলাগায়
ভর করে যখন কৈশোর- যৌবনের
দোলায় দুলেছি—
মনে হতো – এটাই জীবনের
সর্বোচ্চ সুখী প্রান্তর।
হঠাৎ কোনো এক যাদুস্পর্শে
এক মানব আমায় নিয়ে এলো
জীবনের অন্য এক প্রান্তে!
বাঁধা গণ্ডির মাঝে সুখের ঘর,
চারিপাশে অপার ভালোবাসার বেড়া!
অনুভূতিগুলো বলে উঠলো–
এ প্রান্ত ছাড়া জীবন অর্থহীন
জীবনের মানে এখানেই খোঁজ।
আমার মজবুত জীবনের গৃহে এখন
মাঝে মাঝে এক উদাস, আনচান
হাওয়া পরশ বুলিয়ে —
চলে যায় অজানা পথের পানে।
উদ্বেলিত মনে তাই প্রশ্ন জাগে–
সমুখপানে আর কতটুকু অজানা পথ!
সেখানে লুকিয়ে আছে কি!
জীবনের অন্য কোনো মানে??

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

এক জীবনের অসমাপ্ত আদ্যোপান্ত

আপডেট সময় : ০১:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

ডাঃ রুখসান পারভীন সুরমা

জীবনের কতশত কবিতা আমি পড়েছি—
ফেলে আসা জীবনের ওলিতে গলিতে
ঘুরেছি হন্যে হয়ে
তবুও জীবনের অন্তিম মানে
বোঝা হয়নি এখনও!
কয়েকযুগ আগে —
এক মানব- মানবী ভালোবেসে
এনেছিলো আমায়–
এক অন্ধকার কুঠুরিতে
বলেছিল —বেড়ে ওঠো এখানে
এটার নাম জীবন।
অন্ধকার ঠেলে যখন আমি
আলোয় পদার্পণ করি,
বিপুল চিৎকারে বুকের ভেতরে
একমুঠো শ্বাস নেই!
সেদিন মনে হয়েছিল –
আগের সব মিছে, এইতো জীবন।।
অন্যের হাত ধরে হাঁটতে শেখা
মনের হাজারো কথার,
প্রথম অস্ফুট উচ্চারণ,
ভালো- মন্দ, আনন্দ অনুভবের
অনুভূতিগুলো যখন একটু একটু করে
মস্তিস্কের নিউরনে স্থায়ী হলো,
মনে হলো–
আহা! কী ভালোই না এ জীবন!
দুরন্ত,দুর্বার ইচ্ছে বিলাসিতা আর
হৃদয়ে অজানা ভালোলাগায়
ভর করে যখন কৈশোর- যৌবনের
দোলায় দুলেছি—
মনে হতো – এটাই জীবনের
সর্বোচ্চ সুখী প্রান্তর।
হঠাৎ কোনো এক যাদুস্পর্শে
এক মানব আমায় নিয়ে এলো
জীবনের অন্য এক প্রান্তে!
বাঁধা গণ্ডির মাঝে সুখের ঘর,
চারিপাশে অপার ভালোবাসার বেড়া!
অনুভূতিগুলো বলে উঠলো–
এ প্রান্ত ছাড়া জীবন অর্থহীন
জীবনের মানে এখানেই খোঁজ।
আমার মজবুত জীবনের গৃহে এখন
মাঝে মাঝে এক উদাস, আনচান
হাওয়া পরশ বুলিয়ে —
চলে যায় অজানা পথের পানে।
উদ্বেলিত মনে তাই প্রশ্ন জাগে–
সমুখপানে আর কতটুকু অজানা পথ!
সেখানে লুকিয়ে আছে কি!
জীবনের অন্য কোনো মানে??

বিডিসংবাদ/এএইচএস