ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মির্জা ফখরুলের গাড়িবহরে ‘হামলা’

  • আপডেট সময় : ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / 380
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাওয়ার পথে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এই হামলা হয় বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীরও ছিলেন।
গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তাঁরা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাঁদের গাড়িবহরে হামলা হয়।
মির্জা ফখরুল বলেন, প্রায় ২০-২৫ জন লোক অতর্কিতে তাঁর গাড়িবহরে লাঠিসোঁটা, রামদাসহ হামলা করে।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমার গাড়ির কাচ ভেঙে গেছে। গাড়ি তছনছ করা হয়েছে। গাড়ির ভাঙা কাচ আমার শরীরে এসে লেগেছে। আমাদের কয়েক নেতা আহত হয়েছেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমার হাত দিয়ে রক্ত ঝরছে। এখন কথা বলতে পারছি না। আমার গাড়ি ভেঙে চুরমার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জা ফখরুলের গাড়িবহরে ‘হামলা’

আপডেট সময় : ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭