ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

লাইলাতুল কদর-এর সন্ধানে বিশ্বনবির ঘোষণা

  • আপডেট সময় : ০৬:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসের শ্রেষ্ঠ উপহার লাইলাতুল কদর। আর মুমিন মুসলমানের জীবনে একান্ত চাওয়া-পাওয়ার একটি হলো লাইলাতুল কদর লাভ করা। আল্লাহ তাআলা এ রাতের মর্যাদা বর্ণনায় আলাদা একটি সুরা নাজিল করেছেন।

এ রাতের ফজিলত বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, ‘সম্মানিত রজনী বা লাইলাতুল ক্বদর’ হাজার মাসের চেয়েও উত্তম।’

তাই যে রোজাদার লাইলাতুল কদর পাবে এবং রাত জেগে আল্লাহর ইবাদত-বন্দেগিতে রাত অতিবাহিত করবে; ওই ব্যক্তি আল্লাহর দরবারে অনেক মর্যাদাবান ও সৌভাগ্যবান।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতদের উদ্দেশে এ রাতের ফজিলত ও মর্যাদা লাভের জন্য সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশ দিনের বিজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করবে। (বুখারি, মিশকাত)

অন্য হাদিসে এসেছে-
হজরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তোমরা তাকে অর্থাৎ লাইলাতুল কদরকে রমজানের ৯ রাত বাকি থাকতে, অথবা ৭ রাত বাকি থাকতে, অথবা ৫ রাত বাকি থাকতে, অথবা ৩ রাত বাকি থাকতে, অথবা রমজানের শেষ রাতে (২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ রমজান) তালাশ করবে। (তিরমিজি, মিশকাত)

পবিত্র রমজানের শেষ দশকে মুমিন মুসলমানের চাওয়া-পাওয়ার শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল কদর’ তালাশে এ ছিল প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুস্পষ্ট ঘোষণা।

সুতরাং অবহেলা না করে, রমজানের বাকি দিনগুলোতে রাত জেগে লাইলাতুল কদর লাভের আশায় ইবাদত-বন্দেগিতে নিজেদেরকে নিয়োজিত করা মুসলিম উম্মাহর একান্ত কর্তব্য।

আল্লাহ তআলা উম্মতে মুহাম্মাদিকে এ রাতের ফজিলত লাভে নিজেদেরকে ইবাদত-বন্দেগিতে নিয়োজিত করে তাকওয়া ও পরহেজগারি অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাইলাতুল কদর-এর সন্ধানে বিশ্বনবির ঘোষণা

আপডেট সময় : ০৬:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭