ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

নরসিংদীতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের দাবী

  • আপডেট সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে শহর রক্ষা বাধ নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা  করেছে স্থানীয় এলাকাবাসী। ইতিমধ্যে নরসিংদী শহর রক্ষা বাধের প্রায় সিংহভাগ কাজ সমাপ্ত হয়েছে। কিন্তু বাউড়পাড়াস্থ মেঘনা নদীর তীরে মৃদুল বাউল মিন্টু ও প্রানেশ বাউল ঝন্টু তাদের বাড়ীর সম্মুখে বাধ নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে বাউল ঘাট থেকে লঞ্চ লার্মিনাল পর্যন্ত মাত্র ১০০ গজ জায়গায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। এর ফলে বাউলপাড়া এবং এর সংলগ্ন কাউরিপাড়া দিয়ে অতি সহজেই বন্যার পানি শহরে ঢুকে একাকার হয়ে যাবে।

এলাকাবাসী অবিলম্বে উল্লেখিত স্থানে প্রতিবন্ধকতা দূর করে বাধটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে।

গত বুধবার সন্ধ্যায় নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলমাছ মিয়ার সভাপতিত্বে নতুন লঞ্চ টার্মিনাল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতী, ধর্ম, বর্ণ ও দল মত নির্বিশেষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, কাউন্সিলর তারাপদ সাহা ভূষণ, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ভূইয়া, সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নরসিংদী জেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দীপক কুমার সাহা, সহ সভাপতি শ্যামল কুমার সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য  পরিষদের আহবায়ক কাজল কুমার সাহা, নরসিংদী ইসকনের অধ্যক্ষ প্রহ্লাদ কৃষ্ণ দাস, নরসিংদী শহর পুজা উদযাপন কমিটির সভাপতি উত্তম মোদক, বাউল পরিবারের সদস্য ডা: স্বপন কুমার বাউল, অঞ্জন কুমার বাউল ও এডঃ আসাদউল্লাহ।
বক্তারা এলাকার মিন্টু বাউল ও ঝন্টু বাউল কর্তৃক নরসিংদী শহর রক্ষা বাঁধ নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বাধ নির্মান করে শহরকে রক্ষা করার দাবি জানান।

সরকারী কাজে বাধা দিলে প্রয়োজনে এলাকার মানুষ এ বাধের এ অংশটি নির্মাণের ঘোষণা দিয়ে বক্তারা আরো বলেন, সমাজ ও উন্নয়ন বিরোধি এই দুই লোক ইতোপূর্বেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজ ১০ বছর বন্ধ রাখে।

এছাড়াও দীর্ঘদিন যাবত মিন্টু বাউল ও ঝন্টু বাউল জোর পুর্বক তাদের বংশীয় লোকদেরকে জোড় পুর্বক নিজ বাড়ি থেকে বিতারিত করে সমাজে অনাচার ও অসামাজিক কাজে লিপ্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের দাবী

আপডেট সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭