ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

  • আপডেট সময় : ০৭:১৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • / 280
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তাঁরা অবস্থান নেন। সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

গত ফেব্রুয়ারি মাসে এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। এই কলেজগুলোর শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়াসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব কলেজের বিভিন্ন পরীক্ষার সময় ঠিক করা হয়। এর মধ্যে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হবে ১০ সেপ্টেম্বর। অনার্স তৃতীয় বর্ষের শুরু হবে ১৬ অক্টোবর। ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হবে আগামী ৪ নভেম্বর। এভাবে আরও কয়েকটি পরীক্ষার সময় ঠিক করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, অনার্সে খাতা মূল্যায়নে দুজন পরীক্ষক থাকবেন। এ ছাড়া সাত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ভর্তি পরীক্ষা হবে। শুধু এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ডিনস কমিটির সভায় নিয়মনীতি ঠিক করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় : ০৭:১৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭