ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

খাগড়াছড়িতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে সকল সুযোগ সুবিধা প্রাপ্তির দাবী

  • আপডেট সময় : ০৩:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: বেতন-ভাতা ও পেনশনসহ সকল প্রকার সরকারি সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবীতে কর্মবিরতি পালন করেছে খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে তারা। কর্মবিরতি চলাকালে পৌরসভার সামনে শহরের প্রধান সড়কে মানববন্ধন পালন করে খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

প্রভাত তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: জামাল হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অংক্য মং মারমা,দপ্তর সম্পাদক-উজ্জ্বল দে, নিবাহী প্রকৌশলী দিলীপ কুমার দে,পৌরসভার সচিব পারভীন আকতার,এসএম নাজিম উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশের ৩২৪টি পৌরসভার প্রায় ১৫ হাজার নিয়মিত কর্মকর্তা-কর্মচারী আছেন, যাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার অনেকেই অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করা পর্যন্ত অবসরকালীন প্রাপ্য ভাতা ভোগ করে যেতে পারছেন না।

এছাড়া বেতন-ভাতা, পি-এফ, গ্রাচুইটি ইত্যাদি পাওয়ার জন্য বিদ্যমান আইনগুলো পৌর কর্মকর্তা-কর্মচারীদের কোন সুরক্ষা দেয়নি অভিযোগ করে অবিলম্বে দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারি তহবিল থেকে দেয়ার দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে সকল সুযোগ সুবিধা প্রাপ্তির দাবী

আপডেট সময় : ০৩:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭