ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুদকের প্রায় সব আইনজীবি পক্ষপাতদুষ্ট : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০২:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • / 360
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুদক একটি নিরপেক্ষ স্বাধীন প্রতিষ্ঠান। তাদের প্রধান দায়িত্ব দুর্নীতি দমন করা।

কিন্তু সম্প্রতি দুদক চেয়ারম্যান গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এতে আমরা হতাশ। যা দুর্ভাগ্যজনক। মনে হচ্ছে তিনি সরকারের মুখপাত্র। আমরা মনে করি তার বিবৃতি বেগম খালেদা জিয়ার মামলার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। দুদক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোকোনো মামলার পদক্ষেপ নেয়নি।

আজ শনিবার বিকেলে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দুদকের প্রায় সব আইনজীবি পক্ষপাতদুষ্ট। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। দুদক ও সরকারের ভুমিকা একাকার হয়ে গেছে। আমরা বেগম খালেদা জিয়ার চলমান মামলার কার্যক্রম নিয়ে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।

জমিরউদ্দিন সরকার বলেন, আইনের চোখে সবাই সমান। যেখানে একই মামলায় অন্যরা তিন সপ্তাহ চার সপ্তাহ টাইম পান। কিন্তু বেগম জিয়াকে খুব কম সময় দেয়া হচ্ছে। তিনি তো চিকিৎসার জন্য বিদেশে আছেন। আইন বলে মামলা সংশ্লিষ্ট ব্যাক্তিকে সব সুযোগ সুবিধা দিতে হবে। তাকে তো অর্ধেকও দেয়া হচ্ছে না। এসব না হলে তো সংবিধানের লঙ্ঘন হবে। দুদক কেনো এতো তাড়াহুড়ো করছে? তারা আইন মতে কাজ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদিন, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদকের প্রায় সব আইনজীবি পক্ষপাতদুষ্ট : মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭