ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

নেত্রী চাইলে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ : আলহাজ্ব মো.জয়নুল

  • আপডেট সময় : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • / 1875
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বার উপজেলা সংবাদদাতাঃ  যে কয়দিন বেঁচে থাকব শিক্ষার মান উন্নয়ন ও মানুষের কল্যানে কাজ করে যাব এবং নেত্রী চাইলে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আংশ নেব ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে কথা প্রসঙ্গে এসব কথা বললেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ’র বর্তমান সভাপতি আলহাজ্ব মো.জয়নুল আবেদীন।

দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের সবুজে ঘেরা ছোট্র গ্রাম দুয়ারিয়ায় ০১-০৯-১৯৪০ ইংরেজী খ্রী: সম্ভ্রাান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন বর্তমান দেবিদ্বার আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী এবং প্রতিষ্ঠিত ব্যাবসায়ী আলহাজ্ব মো: জয়নুল আবেদীন।পিতা মৃত হাজী আবদুর রহমান মাতা রোছমতের নেসা। অবসরে বই পড়া,বাগান পরিচর্চা ও নিজ প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ছোট ছোট সোনামনিদের পাঠদান সৌখিন ব্যাক্তিটির ছাত্র জীবনে শিক্ষক হওয়ার প্রচন্ড ইচ্ছা থাকলেও হয়েছেন রাজনিতীবিদ। শিক্ষা জীবন শুরু হয় নিজ গ্রামের দুয়ারিয়া জুনিয়র মাদ্রাসা(দুয়ারিয়া এজি মডেল একাডেমী স্কুল এন্ড কলেজ) থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ঐ মাদ্রাসায় লেখা পড়া শেষে মাধ্যমিক শিক্ষা লাভ করেন ইলিয়াটগঞ্জ আর বি হাই স্কুল থেকে। পরে খুলনা বি,এল কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ হয়ে ঠুকে পড়েন কর্মজীবনে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে জুনিয়র টেকনিশিয়ান (এ্যরোনটিক ডিপ্লোমা) পদে চাকুরি করা কালীন করাচি বিশ্ব বিদ্যালয় হতে ডিগ্রি পাশ করেন। ১৯৬৮ সালে চাকরিতে যোগদান করলেও মাঝে ১৯৭১ সালে সাময়িকভাবে চাকুরী ছেড়ে বাংলাদেশে চলে আসেন এবং পরে একই পদে বাংলাদেশ বিমানে যোগদান করে ১৯৭৭ সালে অবসর গ্রহন করেন। ১৯৭৭ সালে ইরান এয়ারলাইন্সে যোগ দিয়ে ১৯৮০ সাল পর্যন্ত চাকুরী করেন এবং পরে ব্যবসা শুরু করেন। মেসার্স শাহ্নুর ট্রেডার্স নামে ঢাকায় ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ আমদানী কারক হিসাবে বর্তমানেও সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসছেন।

ব্যবসা করাকালীন সময় অধ্যাপক মোজাফ্ফর আহমেদের ন্যাপের ভক্ত হলেও ১৯৯২ সনে ধামতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনিতিতে আত্নপ্রকাশ করেন। ১৯৯৬ সনে দেবিদ্বার উপজেলা আ’লীগের সভাপতি নির্বাচিত হয়ে চমক তৈরি করেন এবং এখন পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। মাঝে ২০০১ ও ২০০৮ সালের দুইটি জাতীয় নির্বাচন অত্যান্ত সুচারুভাবে দায়িত্ব পালন করে সর্বস্তরের নেতা-কর্মিদের আস্থাভাজন এই নেতাকে সবাই মন থেকেই শ্রদ্ধা করেন । তবে দুখঃজনক হলেও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে দলীয় কোন্দলের কারনে স্বল্প ভোটের ব্যাবধানে হেরে যান। নিজ দলের একাংশের বিরোধীতার কারনে পরাজয়ে সাময়িক কিছুটা মনক্ষুন্ন হলেও পরে তা আবার সামলে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার নিমিত্তে মন-প্রান উজার করেই এখন পর্যন্ত কাজ করে চলেছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান,ওয়ার্ড হতে ইউনিয়ন প্রতিটি সম্মেলন সঠিকভাবে এবং যুবলীগের উপজেলা সম্মেলনটি যথাযথভাবে সম্পন্ন হলেও কয়েকবার করে চেষ্টা করেও শুধু মাত্র কেন্দ্রীয় ভাবে সঠিক সিদ্ধান্তের কারনে এখন পর্যন্ত উপজেলা আ’লীগের সম্মেলনটি করতে পারি নাই যা আমার রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত সব চাইতে বড় ব্যার্থতা। এ পর্যন্ত আসার পথে বর্তমান কুমিল্লা (উঃ) আ’লীগের নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার,সাংঘঠনিক সম্পাদক এ,কে,এম,শফিকুল আলম কামাল সহ আরো বেশ কিছু নেতা কর্মি আমাকে সবচাইতে বেশী সহযোগিতা করেছে। আওয়ামী ঘরনার প্রতিটি নেতা,কর্মি এবং সমর্থক যখন যার কাছে যেমন সহযোগিতা চেয়েছি তখনই পেয়েছি তবে আমার মনে হয় আমি অনেক সময় তাদের কিছু-কিছু চাহিদা পূরন করতে পারিনি।

বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসা এবং অনেকদিন পরে এই আসনে দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসায় দলের নেতা কর্মিদের মাঝে যে নতুন আশার আলো প্রজ্জ¦লিত হয়েছিল তা নানা কারনেই বর্তমান সময়ে অনেকটাই নিভু নিভু অবস্থায় আছে স্বিকার করে নিলেও স্থানীয় সংসদ সদস্য ও সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এ,বি,এম গোলাম মোস্তফা দায়িত্ব গ্রহনের পর হতে এই উপজেলায় উন্নয়ন কর্মকান্ডে সন্তুশ প্রকাশ করে বলেন নেতা কর্মিদের সাথে যথাযথ সমন্বয় না করে কাজ গুলি হওয়ায় তাদের মাঝে কিছুটা ক্ষোভ থাকলেও বস্তুত এলাকার উন্নয়নের মূল সুবিধা ভোগী সাধারন জনগনের কাছে নির্বাচন কালীন সময় থেকে বর্তমানে আস্থার সুচক বেড়েছে কমেনি। এমপি সাহেবের কাছে উপজেলার বিভিন্ন স্থানের উন্নায়ন কাজে তদবির করে অনেক ক্ষেত্রে সহযেগীতা পেয়েছি আবার অনেক জায়গাতে ব্যর্থ হয়েছি তবে বেশীরভাগ ক্ষেত্রেই সহযোগীতা পেয়েছি শতকরা হিসাবে বলতে গেলে তা প্রায় ৭০% বলতে পারি। বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপজেলায় উন্নয়ন কর্মকান্ড করছে কিন্তু মূল ধারার আওয়ামী লীগ নেতারা এ কর্মকান্ডে সম্পৃক্ত না। দল ক্ষমতায় থাকার পারও এতে করে দলের আবস্থা আগের মতনই রয়ে গেছে।

আলহাজ্ব জয়নুল আবেদীন ব্যক্তিগত জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বড় ছেলে শাহনেওয়াজ পারভেজ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ঢাকায় অবস্থান করে নিজের ব্যবসা দেখা শোনা করেন।

২য় ছেলে শাহরিয়ার ইকবাল কাউছার অমেরিকা প্রবাসি ওখানেই ব্যবসা করেন।

সবার ছোট মেয়ে ড.শাহনুর শান্তা এফলাইট ফিজিক্স এ ডক্টরেট করে কিছু দিন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে অধ্যাপনা করেন, বর্তমানে অটোয়া বিশ্ব বিদ্যালয় কানাডায় শিক্ষকতা করছেন। সহধর্মিনি মিসেস হাসনা আবেদীন সু-গৃহিনী। হাসনা আবেদীন মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের সম্ভ্রাান্ত মুসলিম ভুইয়া পরিবারে জন্ম গ্রহন করেন ।

তিনি দুয়ারিয়া এ জি মডেল একাডেমী স্কুল এন্ড কলেজে ও পদুয়া মাদ্রাসায় সভাপতির পদে দায়িত্ব পালন করছেন এ ছাড়া তিনি প্রতিষ্ঠা করেছেন দুয়ারিয়া রহমানিয়া এতিমখানা কমপ্লেক্স ও কলকাকলি আদর্শ বিদ্যানিকেতন। এসব প্রতিষ্ঠানে এলাকার পাঁচ শতাধিক ছাত্র- ছাত্রী ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন।

সাংবাদিকের সাথে মতবিনিময় কালে আলহাজ্ব মো: জয়নুল আবেদীন বলেন আমার আর চাওয়া পাওয়ার কিছুই নাই শিক্ষা প্রতিষ্ঠান গুলো সু -প্রতিষ্ঠিত করে যাব। আগামি প্রজন্ম এগুলো রক্ষণা বেক্ষণ করে রাখবে আমার আশাও বিশ্বাস। যে কয়দিন বেঁচে থাকব শিক্ষার মান উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাব। আমার দলের নেতা কর্মিদের বলতে চাই আপনারা ধর্মীয় অনুষ্ঠান গুলোতে বেশি বেশি অংশ গ্রহন করবেন। এতে করে হেফাজত ও ধর্ম ব্যবসায়ীরা ধর্মের মিথ্যা প্রচার করতে সাহস পাবেনা। বেশি বেশি করে বই পড়বেন এবং সমাজসেবা মুলক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ নিবেন। মেধাবী যোগ্য লোকদের দলে যোগ্যতা অনুযায়ী স্থান দিবেন।তবে তিনি আক্ষেপ করে বলেন দেবিদ্বারের মাদক নিয়স্ত্রনে আমরা ব্যর্থ হয়েছি।

উল্লেখ্য কুমিল্লা (উঃ) আ’লীগের নেতা এ.বি.এম গোলাম মোস্তফা, অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ,আলহাজ্ব মো.রোশন আলী মাস্টার,আবুল কালাম আজাদ নৌকা পেতে কেন্দীয় নেতাদের কাছে লবিংয়ের পাশাপাশি নানা মহলে দৌরঝাঁপ শুরু করেছেন। ইতিমধ্যে অনেকে ফেসবুকে জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় ও জনগণকে সাহায্য সহযোগিতার ছবি আপলোড করে প্রার্থীতা জানান দিচ্ছেন। এ দিকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ-উপ মন্ত্রী এ.এফ এম ফখরুল ইসলাম মুন্সী নিজের জন্য নৌকা না চাইলেও তার ছেলে বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের জন্য নৌকা পেতে সংস্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেত্রী চাইলে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ : আলহাজ্ব মো.জয়নুল

আপডেট সময় : ০৪:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭